...|...|...

সারাদেশ

কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ১:০৩
Shares
কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

ছবি: সংগৃহীত

কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে (৩০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানার বারপাড়া এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

মোশাররফ হোসেন মুন কুমিল্লা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশরাফপুর এলাকার মৃত আদম আলীর ছেলে। 

পুলিশ জানায়, নাশকতাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম জানান, নাশকতা প্রতিরোধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার রয়েছে।