...|...|...

খেলা

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের দল ঘোষণা, আছেন যারা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, রাত ১২:৩২
Shares
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের দল ঘোষণা, আছেন যারা

ছবি: সংগৃহীত

হকির মর্যাদাপূর্ণ আসর এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে ১৮ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে বাংলাদেশ। জার্মান কোচ পিটার গেরহার্ড ঢাকায় আসার পর সিলেকশন কমিটির সাথে আলোচনা করে দল চূড়ান্ত করেন। দুই সপ্তাহের প্রস্তুতি নিয়ে টুর্নামেন্টে খেলতে নামবে বাংলাদেশ।

আগামী ২৭ অক্টোবর ভারতে শুরু হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টে অংশ নিতে আগামী ২৩ অক্টোবর দেশ ছাড়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ দলের। এর আগে আগামীকাল ঢাকাস্থ ভারতীয় দূতাবাসে ভিসার জন্য আবেদন করবেন দলের সদস্যরা।

এশিয়ান গেমসে অংশ নেওয়া শীর্ষ ছয়টি দলের এ টুর্নামেন্টে খেলার কথা ছিল। তবে এশিয়ান গেমসে সপ্তম হওয়ায় শুরুতে জায়গা হয়নি বাংলাদেশের। পাকিস্তান ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশের সামনে টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়।

এশিয়ান গেমসের স্কোয়াড থেকে সাজু ও দ্বীন ইসলাম ইমন বাদ পড়েছেন। তাদের জায়গায় নতুন করে দলে সুযোগ পেয়েছেন আব্দুল্লাহ, তৈয়ব ও আবেদ উদ্দিন।

বাংলাদেশের স্কোয়াড

বিপ্লব কুজুর, আশরাফুল হক সাদ, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করীম বাবু, ওবায়দুল হাসান জয়, খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর ক্ষিসা মিমো, রাকিবুল হাসান, মাহবুব হোসেন, আশরাফুল ইসলাম, ফরহাদ আহমেদ, রোমান সরকার, রাসেল মাহমুদ জিমি, সোহানুর রহমান ও আবেদ উদ্দিন।