...|...|...

খেলা

এন্দ্রিকের ছেলের নাম কেন্দ্রিক, কেন এই নাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:১৬ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:১৯
Shares
এন্দ্রিকের ছেলের নাম কেন্দ্রিক, কেন এই নাম

ছবি: সংগৃহীত

প্রথম সন্তানের বাবা হয়েছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড এন্দ্রিক। স্ত্রী ও ইনফ্লুয়েন্সার গ্যাব্রিয়েলি মিরান্ডার কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। ছেলের নাম রেখেছেন কেন্দ্রিক (Kendrick)। বাবার নাম এন্দ্রিকের সাথে মিল রেখেই ছেলের এমন নাম রাখা হয়েছে কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সিঙ্গাপুর থেকে ব্রাজিলের টেলিভিশন চ্যানেল স্পোরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বাবা হওয়ার খবর জানান ২০ বছর বয়সী এই ফুটবলার। সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচে ৭-০ গোলের জয়ের পর এ সুখবর দেন তিনি। ওই ম্যাচে একটি গোলও করেন এন্দ্রিক। গোলটি নবজাতক ছেলেকে উৎসর্গ করেছেন বলেও জানান এই ফরোয়ার্ড।

স্পোরটিভির বরাতে এন্দ্রিক বলেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আমার স্ত্রী সন্তানের জন্ম দিয়েছে। সে খুব সুন্দর একটি ছেলে। আমার স্ত্রীও অনেক খুশি। আর এই গোলটি তার জন্য উৎসর্গ করলাম।’

এদিকে ছেলের নাম কেন্দ্রিক রাখার পেছনে নির্দিষ্ট কোনো কারণ প্রকাশ করেননি এন্দ্রিক কিংবা তার স্ত্রী। তবে বাবা ও ছেলের নামের মধ্যে ছন্দের মিল থাকায় বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। নামটি প্রকাশ্যে আসার পর কেউ কেউ মার্কিন র‍্যাপার কেনদ্রিক লামারের নামের সাথে মিল খুঁজেছেন। যদিও এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

কেন্দ্রিক নামের অর্থ হিসেবেও সাহসী, নির্ভীক ও নেতৃত্বের গুণাবলির কথা উল্লেখ করা হয়। তবে ছেলের নাম নির্বাচনের ক্ষেত্রে এই অর্থের কোনো ভূমিকা ছিল কি না, তা জানা যায়নি।