...|...|...

চাকরি

এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে এসিআই

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, দুপুর ২:২৯ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:২৫
Shares
এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে এসিআই

গ্রাফিক্স : টাইমস টুডে

এসিআই পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।  ৯ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও টিএ/ডিএ, মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক প্রণোদনা, উৎসব বোনাস, লভ্যাংশ ও ছুটিকালীন ভ্রমণ সহায়তা, পরিবারের জন্য চিকিৎসা সুবিধা, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম : এসিআই পিএলসি
পদের নাম : ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ
পদসংখ্যা : নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর (তবে এইচএসসি পর্যায়ে বিজ্ঞান বিভাগ থাকতে হবে)। 
অন্যান্য যোগ্যতা : ইংরেজি ও বাংলায় ভালো যোগাযোগ দক্ষতা
অভিজ্ঞতা : প্রয়োজন নেই 

চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : অফিসে
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল : যেকোনো জায়গায় 
বেতন : আকর্ষণীয় বেতন কাঠামো
অন্যান্য সুবিধা : টিএ/ডিএ, মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক প্রণোদনা, উৎসব বোনাস, লভ্যাংশ ও ছুটিকালীন ভ্রমণ সহায়তা, পরিবারের জন্য চিকিৎসা সুবিধা, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৩ আগস্ট ২০২৬