...|...|...

আইন ও আদালত

টে

মামলা ট্রাইব্যুনাল থেকে বিচারিক আদালতে স্থানান্তরের আবেদন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:১৭ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:১৯
Shares
মামলা ট্রাইব্যুনাল থেকে বিচারিক আদালতে স্থানান্তরের আবেদন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে করা মানবতাবিরোধী অপরাধের মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিচারিক আদালতে স্থানান্তরের আবেদন করেছে আসামিপক্ষ।

সোমবার (৭ সেপ্টেম্বর) এ মামলায় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি ও তিন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় আসামিপক্ষ মামলাটি ট্রাইব্যুনাল থেকে বিচারিক আদালতে স্থানান্তরের আবেদন জানায়।

এর আগে গত ২৫ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি এবং তিন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ ও কর্নেল (অব.) আনোয়ার লতিফ খানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

একই মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেওয়া হয়।