...|...|...

চট্টগ্রাম

টেকনাফে মার্কেটে ভয়াবহ আগুন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:১৬ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:১১
Shares
টেকনাফে মার্কেটে ভয়াবহ আগুন

টেকনাফের হ্নীলা নিউ জামাল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ব্যবসায়ীদের দাবি, আগুনে মার্কেটের দোকানগুলোতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

হ্নীলা স্টেশন ব্যবসায়ী সমিতির সেক্রেটারি আল-মাসুদ জানান, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে মার্কেটের ছেহের মিয়ার রঙের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। এতে ওয়ালটন ও ভিশনের শোরুমসহ মার্কেটের সব দোকানের মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে রঙের দোকানের আগুন নিয়ন্ত্রণে আনলেও শোরুমের আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। রাত পৌনে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মার্কেটের দ্বিতীয় তলায় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছিল। আগুনের কালো ধোঁয়ায় হ্নীলা স্টেশন এলাকা ছেয়ে গেছে।

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য দেওয়া সম্ভব নয়। তবে প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

এদিকে, হ্নীলা স্টেশন এলাকায় মার্কেটে আগুন লাগার পর কক্সবাজার-টেকনাফ সড়কে যান চলাচল আপাতত বন্ধ রয়েছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সরবরাহও বন্ধ রাখা হয়েছে।