...|...|...

জাতীয়

একটি মহল ও আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রতিমন্ত্রী আমিনুল হক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৫১
Shares
একটি মহল ও আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রতিমন্ত্রী আমিনুল হক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।ছবি: সংগৃহীত

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, একটি মহল ও আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল পরিবেশের দিকে নেওয়ার চেষ্টা করছে। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ভোলার যুগীরঘোল এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের জেলার প্রধান কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ১৭ বছরের জঞ্জাল রাতারাতি পরিষ্কার করা সম্ভব হবে হবে না, সময় দেন। আমরা সেটা শতভাগ করার চেষ্টা করছি। জনগণের স্বার্থে জনগণের অধিকার রক্ষার্থে যা যা করণীয়, সেগুলো আমরা করে যাবো।

তিনি আরও বলেন, বর্তমান সরকার গঠন করার পর থেকে আমরা চেষ্টা করছি বিগত ১৭ বছরের জঞ্জাল। যারা দীর্ঘদিন দেশকে অস্থিতিশীল অবস্থা তৈরি করে রেখেছিল। সেখান থেকে অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণ করা, বাংলাদেশের মানুষের বাক্‌স্বাধীনতাকে ফিরে আনার জন্য বর্তমান সরকার কাজ করছেন। ভালো কাজগুলো শতভাগ করার চেষ্টা করছি- জনগণের উন্নয়ন ও জনগণের কল্যাণের জন্য।

প্রতিমন্ত্রী বলেন, যুবক-তরুণরা হচ্ছে আগামীর ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থভাবে গড়ে তোলার ও মাদকমুক্ত গড়ে তোলার অন্যতম লক্ষ্য বর্তমান সরকারের। আর সেই লক্ষ্য নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কাজ করছে। বর্তমান সরকারে দায়িত্ব নেওয়ার পর থেকে খেলাধুলাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছে। ইউনিয়ন পর্যায়ে থেকে তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরি করে কাজ করছে। এবং খেলাধুলাকে পেশাগত স্বীকৃতি জন্য ক্রীড়া ভাতা কার্যক্রম শুরু করেছি। সুন্দর ও মাদকমুক্ত সমাজ উপহার দিতে কাজ করা হচ্ছে।

পরে প্রতিমন্ত্রী আমিনুল হক ভোলা জেলা শিল্পকলা একাডেমিতে তথ্য প্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিক বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের ২য় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোমতাছির আলম রবিন চৌধুরীসহ প্রমূখরা।