...|...|...

জাতীয়

একজন ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেকজন এখানে অস্থিরতা তৈরির চেষ্টা করছে: তারেক রহমান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, রাত ৮:৩২ | আপডেট: ২০ অক্টোবর ২০২৬, রাত ৮:৩৮
Shares
একজন ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেকজন এখানে অস্থিরতা তৈরির চেষ্টা করছে: তারেক রহমান

ছবি: সংগৃহীত

দেশে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার দাবি, বিদেশ থেকে অর্থ সরবরাহ করে একটি পক্ষ এবং দেশের ভেতরে আরেকটি পক্ষ সেই অর্থের সহায়তায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

মঙ্গলবার বিকেলে রাজশাহীতে বিএনপির জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব অভিযোগ করেন।

তারেক রহমান বলেন, ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগান ও নীতিতে যারা বিশ্বাস করে না, তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ বিষয়ে সরকারের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে বলেও দাবি করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের কয়েকটি স্থানে শিল্পকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির চেষ্টা করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচারী শক্তি বিদেশ থেকে অর্থ সরবরাহ করছে।

বক্তব্যে তিনি একটি রাজনৈতিক দল ও তাদের সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানো এবং নির্বাচনের আগে জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগও তোলেন। তার দাবি, এই দুই পক্ষের মধ্যে যোগসাজশ রয়েছে এবং এক পক্ষ বিদেশ থেকে অর্থ দিচ্ছে, অন্য পক্ষ দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।