...|...|...

সারাদেশ

ইলিশ শিকারের দায়ে ২০ জেলের কারাদণ্ড

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, সকাল ৮:৫১
Shares
ইলিশ শিকারের দায়ে ২০ জেলের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ২০ জেলেকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড এবং জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষিদ্ধ কারেন্টজাল, নৌকা ও ইলিশ মাছ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদার নেতৃত্বে জেলা টাস্ক ফোর্সের আওতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, অভিযানকালে ২০ জেলে আটক, ৩০ কেজি ইলিশ, ৩৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩ ইঞ্জিন চালিত মাছ ধরার কাঠের নৌকা জব্দ করা হয়। আটক ২০ জেলের মধ্যে মধ্যে ১৩ জনকে ১০ দিন করে ও সাত জনকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে এক হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত ইলিশ এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ এবং নৌকা কোস্ট গার্ডের হেফাজতে রাখা হয়। এছাড়া জব্দ জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়।