ইরানে শুধু বিমান হামলা নয়, সাইবার হামলাও চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফলে মোবাইল অ্যাপ ফোনে কথা বলা যাচ্ছে না। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানি গণমাধ্যম ফার্স নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
অপরদিকে তাসনিম নিউজ জানিয়েছে, দেশটির বিভিন্ন স্থানে ব্যাহত ইন্টারনেট ও মোবাইল পরিসেবা। ঠিকঠাক কাজ করছে না বেশকিছু গুরুত্বপূর্ণ মোবাইল অ্যাপ।
বন্ধ হয়ে গেছে দেশটির বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটও। এরমধ্যে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ রয়েছে। তবে, সংস্থাটির টেলিগ্রাম চ্যানেল এখনও সচল ।
উল্লেখ্য, খোদ রাজধানী তেহরানেই মোবাইল ফোনে কথা বলা যাচ্ছে না। যে কোনো সময় ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার শঙ্কাও করছেন বাসিন্দারা।

