...|...|...

অন্যান্য

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, সকাল ৭:৫৭ | আপডেট: ৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩০
Shares
ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ছবি: সংগৃহীত

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাস আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।

আজ ৪ নভেম্বর ২০২৬, বুধবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৯৭২ — গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদে বাংলাদেশের সংবিধান গৃহীত ও প্রণীত হয়।

১৯৭৩ — কুয়েত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে।

১৯৪৫ — জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়।

১৯২২ — ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার মিসরের রাজা তুতানখামুনের সমাধি আবিষ্কার করেন।

২০০৮ — গঙ্গা নদীকে ভারতের 'জাতীয় নদী' ঘোষণা করা হয়।

২০১৬ — ঐতিহাসিক প্যরিস জলবায়ু চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।

জন্ম

১৬১৮ — মুঘল সম্রাট আওরঙ্গজেব জন্মগ্রহণ করেন।

১৯২৫ — প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক জন্মগ্রহণ করেন।

১৯২৯ — 'মানবিক কম্পিউটার' হিসেবে পরিচিত ভারতীয় গণিতবিদ শকুন্তলা দেবী জন্মগ্রহণ করেন।

১৯৫৫ — জনপ্রিয় বাংলাদেশি সংগীতশিল্পী এন্ড্রু কিশোর জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৯২১ — জাপানের প্রধানমন্ত্রী হারা তাকাশি টোকিওতে আততায়ীর আক্রমণে নিহত হন।

১৯৯৫ — ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজাক রাবিন আততায়ীর গুলিতে নিহত হন।

১৯৯৭ — বিশিষ্ট লেখক ও সাংবাদিক রণেশ দাশগুপ্ত পরলোক গমন করেন।