...|...|...

রাজনীতি

জুলাইযোদ্ধা আখ্যা দিয়ে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, ছাত্রদল সভাপতির নিন্দা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:৩২ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৬:০৬
Shares
জুলাইযোদ্ধা আখ্যা দিয়ে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, ছাত্রদল সভাপতির নিন্দা

ছাত্রদল সভাপতি রাকিব ও অভিনেত্রী বাঁধন। ছবি: সংগৃহীত

ইতালির ভেনিসে জনপ্রিয় চিত্রনায়িকা আজমেরী হক বাঁধনকে জুলাইযোদ্ধা আখ্যা দিয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

পোস্টে রাকিব অভিযোগ করেন, ইতালির ভেনিসে জনপ্রিয় চিত্রনায়িকা আজমেরী হক বাঁধনের ওপর নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

তিনি বলেন, একজন নারী তথা জুলাইযোদ্ধাকে বিদেশের মাটিতে একা পেয়ে এ ধরনের কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা প্রমাণ করে, ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের সামান্যতম অনুশোচনা হয়নি।

রাকিব আরও বলেন, এ সন্ত্রাসীদের জন্য আমাদের মনেও কখনও সামান্যতম সহানুভূতি জাগ্রত হবে না। কঠোর হাতে দমন করা হবে, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে।