...|...|...

বিনোদন

আলিয়াকে ঘিরে বিতর্কে মুখ খুললেন শহিদ কাপুর

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, সকাল ৬:১৭ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, সকাল ১১:৪২
Shares
আলিয়াকে ঘিরে বিতর্কে মুখ খুললেন শহিদ কাপুর

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে ঘিরে চলমান বিতর্ক ও সমালোচনার মধ্যে এবার মুখ খুললেন অভিনেতা শহিদ কাপুর। সহশিল্পী হিসেবে আলিয়ার পাশে দাঁড়িয়ে তিনি দিয়েছেন সমর্থনের বার্তা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে অভিযোগ ওঠে, কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভাটের উপস্থিতিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে অর্থের বিনিময়ে নেতিবাচক প্রচার চালানো হয়েছিল। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলেও আলিয়ার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

এই প্রেক্ষাপটে আলিয়ার সহশিল্পী শহিদ কাপুর বলেন, ‘কোনো বিষয় প্রত্যক্ষভাবে না জেনে বা সত্যতা যাচাই না করে মন্তব্য করা উচিত নয়। তার মতে, গুজব বা অন্যের কথার ওপর নির্ভর করলে সহজেই বিভ্রান্তি তৈরি হতে পারে।’

‘শানদার’ ও ‘উড়তা পঞ্জাব’ সিনেমায় আলিয়ার সাথে কাজ করা শহিদ আরও বলেন, ‘বিনোদন জগতে সাফল্যের পাশাপাশি ব্যর্থতা ও সমালোচনা থাকবেই। দর্শক এখন অনেক বেশি সচেতন, তাই কৃত্রিম ভাবমূর্তি তৈরি করার চেষ্টা দীর্ঘস্থায়ী হয় না।

তিনি পরিষ্কার জানিয়ে দেন যে, তাদের মধ্যে কোনো ঝগড়া, টাকা-পয়সার দাবি বা তৃতীয় কোনো ব্যক্তির কারণে এই বিচ্ছেদ হয়নি।

সূত্র : এনডিটিভি