কজো কোল- লিওনের মেসির প্রশংসায় পঞ্চমুখ। মেসিকে ফুটবল ইতিহাসের সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড় বলেছিলেন ইংল্যান্ডের সাবেক এই মিডফিল্ডার। তার মতে, মেসিই এমন একজন ফুটবলার, যিনি ক্যারিয়ারে সম্ভাব্য সব সাফল্য অর্জন করে নিশ্চিন্তে ঘুমাতে পারেন।
তবে সেমিফাইনালের আগে সেই কোলই এবার ভিন্ন সুরে কথা বলছেন। মেসির প্রতি শ্রদ্ধা অটুট থাকলেও আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের সম্ভাবনা নিয়ে দারুণ আত্মবিশ্বাসী তিনি।
কোল বলেন, আমরা জানি ওদের শক্তি কোথায়। কিন্তু আমার মনে হচ্ছে, আমরাই তাদের হারাব। ভেতর থেকে আমি সেটাই অনুভব করছি।
জো কোলের পর আলোচনায় যোগ দিয়েছেন ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল। তবে তার আলোচনার কেন্দ্রবিন্দু মেসি নন, বরং আর্জেন্টিনার রক্ষণভাগের দুই স্তম্ভ ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজ।
নেভিল বলেন, এই জুটি যেন একইসাথে বিশ্বের ‘সেরা’ এবং ‘সবচেয়ে বাজে’ সেন্টার-ব্যাক জুটি। ‘এক মুহূর্তে ওরা এমন কিছু করবে, যা দেখে মনে হবে বিশ্বের সেরা ডিফেন্ডার। আবার পরের মুহূর্তেই এমন ভুল করবে, যা বিশ্বাস করা কঠিন।

