ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমরা এক সর্বাত্মক অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা যুদ্ধের মধ্যে রয়েছি।
রোববার (২৩ আগস্ট) টেলিভিশনে দেওয়া এক ভাষণে পেজেশকিয়ান আরও বলেন, দেশের অর্থনীতিতে থাকা উল্লেখযোগ্য সমস্যাগুলোর কারণে তার সরকার ‘লজ্জিত’।
তিনি বলেন, ট্রাম্প খুব সহজেই বলে দেন যে তারা ইরানের ওপর সবচেয়ে ধ্বংসাত্মক বা ভয়াবহ নিষেধাজ্ঞা আরোপ করবেন। এই অসম যুদ্ধের মুখেও আমরা শক্ত পায়ে দাঁড়িয়ে আছি এবং জনগণের সেবা করার চেষ্টা করে যাচ্ছি।
ভাষণে তিনি আরও বলেন, শত্রুদের হিসাব-নিকাশ ছিল, ইরানের পতন হলে এটি ভেনেজুয়েলায় পরিণত হবে। বাস্তবে কেবল তা-ই মিথ্যা প্রমাণিত হয়নি, বরং ইরান এমন একটি শক্তিতে পরিণত হয়েছে, যা তার প্রতিরোধ, সংহতি ও ঐক্যের মাধ্যমে পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে।
পেজেশকিয়ান বলেন, ইরানের শত্রুরা আশা করে যে তারা নানা সংকট সৃষ্টির মাধ্যমে সমাজে বিভেদ ও ফাটল ধরাবে।
বক্তব্যের শেষে তিনি দৃঢ়তার সাথে বলেন, বিভেদ, ফাটল, সংঘাত ও অহমিকা এড়াতে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাব।
সূত্র: আল জাজিরা

