...|...|...

সোশ্যাল মিডিয়া

আপনাদের কেউ কেউ আওয়ামী লীগের পথেই হাঁটছেন: ফাহাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, রাত ১:১০
Shares
আপনাদের কেউ কেউ আওয়ামী লীগের পথেই হাঁটছেন: ফাহাম

লেখক ও গবেষক ফাহাম আব্দুস সালাম।

‘এই বিকার আমরা প্রথম আওয়ামীদের মধ্যে দেখে হতবাক হয়ে গিয়েছিলাম। আপনাদের কেউ কেউ ঠিক সেই রাস্তাতেই এখন হাটছেন।’ এমন মন্তব্য করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম। কারও মৃত্যুর পর তার বিচার আল্লাহর হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক বিরোধের জেরে কাউকে দাফন করতে না দেওয়ার মতো অবস্থান থেকে বেরিয়ে আসা উচিত।

রবিবার (২৫ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে ফাহাম আব্দুস সালাম লেখেন, একটি ভিডিওতে দেখেছেন, কয়েকজন তরুণ মাইক হাতে প্রচার করছেন-‘পিরোজপুরের মাটিতে ওরে দাফন হতে দিব না’। তাদের চেহারা ও পোশাক দেখে ইসলামপন্থি বলে মনে হলেও এ বিষয়ে অনুমান করা ঠিক হবে না বলেও উল্লেখ করেন তিনি।

তিনি লেখেন, ‘আমি বলছি না দলীয়ভাবে জামায়াতে ইসলামী এই সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু অন্ততপক্ষে কিছু জামাতে মুসলমান নিজেরা নিজেরা মিলে যে এই সিদ্ধান্ত নিয়েছে— এতটুকু বলা যায়।’

এরপর আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ‘এই বিকার আমরা প্রথম আওয়ামীদের মধ্যে দেখে হতবাক হয়ে গিয়েছিলাম। আপনাদের কেউ কেউ ঠিক সেই রাস্তাতেই এখন হাটছেন।’

ফাহাম আব্দুস সালাম তার পোস্টে সংশ্লিষ্টদের এ ধরনের আচরণ থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। তিনি লেখেন, ‘আল্লাহর ওয়াস্তে এই বিকার থেকে বের হন। অনেক ত্যাগ, অনেক প্রাণের পর আমরা ৫ই অগাস্ট পেয়েছি। এই মাটিতে দম্ভ দেখায়েন না। আজকে আমাদের অবস্থা ভালো আছে। ভালো থাকুন এবং নেক্সট জেনারেশনকে দেখান যে আমরা হানাহানি থেকে বের হতে চাই।’

আওয়ামী লীগের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না করার ওপর গুরুত্ব দিয়ে তিনি লেখেন, ‘আওয়ামীদের কাজ রিপিট করার মধ্যে কোনো বাহাদুরি নাই উল্লেখ করে তিনি লেখেন, তবে আওয়ামীদের কাজ না রিপিট করার মধ্যে বাহাদুরি আছে। তাছাড়া এ সব ইতরামি পলিটিকালিও সুইসাইডাল। মানুষ মোটেও পছন্দ করে না। আপনারাই জনবিচ্ছিন্ন হবেন।’

পোস্টের শেষাংশে ফাহাম আব্দুস সালাম লেখেন, ‘কেউ মারা গেলে তার বিচার আল্লাহর হাতে ছেড়ে দিন।’