...|...|...

চাকরি

আদ-দ্বীন হাসপাতালে চাকরির সুযোগ, বেতন ৪০,০০০ টাকা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, দুপুর ১:৩৮ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৫৮
Shares
আদ-দ্বীন হাসপাতালে চাকরির সুযোগ, বেতন ৪০,০০০ টাকা

ছবি :সংগৃহীত

আদ-দ্বীন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির হাসপাতাল বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। সোমবার (২৯ জুন) থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে।  আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম : আদ-দ্বীন ফাউন্ডেশন
পদের নাম : ম্যানেজার
বিভাগ : হাসপাতাল
পদসংখ্যা : নির্ধারিত নয় 
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা : স্বাস্থ্যসেবা সংক্রান্ত নীতিমালা ও কার্যপদ্ধতি সম্পর্কে সামগ্রিক ধারণা।এমএস অফিস অ্যাপ্লিকেশন পরিচালনায় পারদর্শিতা।
অভিজ্ঞতা : কমপক্ষে ৫ বছর 

চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : অফিসে 
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)  
বয়সসীমা : উল্লেখ নেই 

কর্মস্থল : ঢাকা 

আবেদন করবেন যেভাবে:আগ্রহী প্রার্থীরা আবেদন করতে  এখানে ক্লিক করুন।
অন্যান্য সুবিধা : বছরে ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্যসেবা সুবিধা, শিক্ষা প্রণোদনা। 
আবেদনের শেষ সময় : ১৫ জুলাই ২০২৬