ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির কার্ড বিজনেস ইউনিটে ‘অফিসার, ডেবিট অ্যান্ড প্রিপেইড কার্ড পোর্টফোলিও (অফিসার-এসও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।
পদের নাম : অফিসার, ডেবিট অ্যান্ড প্রিপেইড কার্ড পোর্টফোলিও (অফিসার-এসও)।
চাকরির ধরন : ফুলটাইম (অফিস)।
কর্মস্থল : বাংলাদেশের যেকোনো স্থান।
বয়সসীমা : সর্বোচ্চ ৪০ বছর।
বেতন : আলোচনা সাপেক্ষে।
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ ব্যাংকের নিয়মানুযায়ী পরবর্তী পদের জন্য ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা (জেএআইবিবি/এআইবিবি) পাস থাকতে হবে।
অভিজ্ঞতা : ব্যাংক খাতে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডেবিট/প্রিপেইড কার্ড বা ডিজিটাল পেমেন্ট–সম্পর্কিত কাজে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রধান দায়িত্ব
- ডেবিট ও প্রিপেইড কার্ডের সামগ্রিক ব্যবস্থাপনা ও নতুন প্রোডাক্ট চালু করা।
- গ্রাহক বৃদ্ধি, কার্ড অ্যাকটিভেশন ও নতুন প্রমোশনাল ক্যাম্পেইন পরিচালনা করা।
- ডিজিটাল পেমেন্ট বাড়াতে এবং কার্ডের লেনদেন বৃদ্ধি করতে কাজ করা।
- পার্টনারদের সাথে কৌশলগত সম্পর্ক বজায় রাখা এবং ব্যবসার লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করা।
আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা
আবেদনের প্রক্রিয়ার বিস্তারিত তথ্য জানার জন্য বিডিজবস অনলাইনে যোগাযোগ করুন। https://bdjobs.com/h/details/1519990?ln=1
আবেদনের শেষ তারিখ : ২৬ আগস্ট ২০২৬।

