কুমিল্লায় ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যা মামলার গ্রেফতার আসামিদের আদালতে নেওয়া হয়েছে। মামলার তদন্তের স্বার্থে আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।
রবিবার (২০ সেপ্টেম্বর) কুমিল্লার আদালতে তাদের হাজির করা হয়। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অপ্রতীম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে। আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।


