রেজাউল করিম রনি বিটিভির নিয়োগ নিয়ে একটি ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিস্ফোরক মন্তব্য করেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) নিজের ভেরিফায়েড আইডিতে স্ট্যাটাস দেন তিনি।
স্ট্যাটাসে রনি বলেন, দেশ চালায় বিএনপি কিন্তু আমাকে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়ে বেড়ায় জাশি-এনসিপি।
‘বিষয়টা খুব মজার, অবশ্যই ব্যাপক মজার। বিরাট সৌভাগ্য আমার। আমার চাকরি নিয়ে আমার চেয়ে বেশি টেনশন তাদের। বাংলাদেশে আমার মতন সৌভাগ্যবান কয়জন আছে?’
‘ওরা যেমন সকাল বিকাল ফেবুতে সরকার গঠন করে ফেলে তেমনি আমাকেও জাগায়-বেজাগায় নিয়োগ দিয়ে বেড়ায়।’
‘এইসব দেখে আমার এখন একটাই প্রশ্ন- মানুষ পাগল হলে কি জাশি-এনসিপি করে নাকি জাশি-এনসিপি করে পাগল হয়....? উত্তর আমি জানি না। দেখেন আপনারা যা ভালো মনে করেন- সেটাই উত্তর।’


