সাধু সাবধান লিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (১২ অক্টোবর) এমন স্ট্যাটাস দেন তিনি।
আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে করা ওই স্ট্যাটাসে জামায়াত আমির লেখেন, ‘চোরের মন পুলিশ-পুলিশ।’ সাধু সাবধান।
তবে কাকে উদ্দেশ্য করে এসব কথা লেখা হয়েছে তা স্ট্যাটাসটিতে স্পষ্ট করেননি ডা. শফিকুর রহমান।

এদিকে আজ দুপুর ২টার দিকে ফেসবুকে করা এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘বাচ্চাদের বইয়েও ২৫২ কোটি টাকার দুর্নীতির অভিযোগ! ক্ষমতা কি লুটপাটের লাইসেন্স? জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে!’

