...|...|...

লাইফস্টাইল

‘ভিটামিন সি’ সিরাম কি সত্যিই সূর্য থেকে অতিরিক্ত সুরক্ষা দেয়?

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, দুপুর ২:৪৭ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:৫৫
Shares
‘ভিটামিন সি’ সিরাম কি সত্যিই সূর্য থেকে অতিরিক্ত সুরক্ষা দেয়?

ছবি : সংগৃহীত

সানস্ক্রিনের মূল কাজ হলো ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করা। এটি মূলত UVB রশ্মির বিরুদ্ধে কাজ করে, যেগুলো ত্বকে সানবার্ন সৃষ্টি করে এবং ত্বকের ক্যানসারের বড় কারণগুলোর একটি। পাশাপাশি এটি UVA রশ্মিও আটকে দেয়, যা ত্বকে বার্ধক্যের ছাপ-যেমন বলিরেখা, স্থিতিস্থাপকতা কমে যাওয়া-বাড়াতে সাহায্য করে।

কিন্তু ‘ভিটামিন সি’ এসব কাজ সরাসরি করে না, বলেন নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের ডার্মাটোলজির অধ্যাপক ‘রোজালিন্ড সিম্পসন’। তবু এটি অন্য একভাবে সূর্যজনিত ক্ষতি কমাতে সাহায্য করতে পারে বলে ধারণা করা হয়।

সিম্পসন বলেন, ভিটামিন সি-এর মতো অ্যান্টিঅক্সিডেন্ট এখন খুব আলোচিত। মানুষ জানতে চায়, সূর্যের অতিবেগুনী রশ্মি আর দূষণের কারণে তৈরি হওয়া ফ্রি র‌্যাডিক্যালকে নিষ্ক্রিয় করে এগুলো কি ত্বকের চেহারা উন্নত করতে পারে কি না। এই ফ্রি র‌্যাডিক্যালগুলো কোলাজেন ভেঙে দেয় এবং ত্বকের দৃঢ়তা কমিয়ে দেয়।

অর্থাৎ, সানস্ক্রিন যেমন  সূর্যের অতিবেগুনী (UV) রশ্মিকে ফিল্টার করে, অ্যান্টিঅক্সিডেন্টকে তেমনই একটি অতিরিক্ত প্রতিরক্ষা-স্তর হিসেবে দেখা হয়। UVA রশ্মির সংস্পর্শে এলে ত্বকে অস্থির ফ্রি র‌্যাডিক্যাল তৈরি হয়, যা কোষের গঠন নষ্ট করতে পারে। ভিটামিন সি- এই ক্ষতি কিছুটা কমাতে সাহায্য করে।

১৯৯৬ সালের একটি গবেষণায় দেখা যায়, ভিটামিন সি ও ই-সহ বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট সানস্ক্রিনের সাথে এবং সানস্ক্রিন ছাড়া-দুইভাবেই-সূর্যের অতিবেগুনী রশ্মি(UV)-জনিত ত্বকের ক্ষতির বিরুদ্ধে কতটা কার্যকর। গবেষণায় দেখা যায়, ‘ভিটামিন সি’ তখনই UVA-জনিত ক্ষতি কমাতে বেশি কার্যকর ছিল, যখন এটি সানস্ক্রিনের সাথে ব্যবহার করা হয়েছে। গবেষকদের মতে, প্রতিষ্ঠিত সূর্য-সুরক্ষা পণ্যের সাথে অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করলে বাড়তি সুরক্ষা পাওয়া যেতে পারে।

তবে সিম্পসন স্পষ্ট করে বলেছেন, ভালো মানের অর্থাৎ সব ধরণের UV রশ্মির বিরুদ্ধে সুরক্ষা(broad-spectrum) দেয় এমন সানস্ক্রিনের বিকল্প কিছুই নয়। UVA ও UVB-দুই ধরনের সুরক্ষা দেয় এমন সানস্ক্রিন ব্যবহার করতে হবে, আর রোদে থাকলে বুঝেশুনে চলতে হবে।

অর্থাৎ, সানস্ক্রিন নিয়মিত ব্যবহার করতে হবে, সময়মতো পুনরায় ব্যবহার করতে  হবে, এবং দিনের সবচেয়ে গরম সময়ে সরাসরি রোদ এড়িয়ে চলতে হবে।