...|...|...

জাতীয়

‘জুনিয়র বন্ধু’ দীপকে নিয়ে অভিযানে পিবিআই, মোটরসাইকেল উদ্ধার

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, সকাল ১১:৪৮ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৬, দুপুর ১২:২৫
Shares
‘জুনিয়র বন্ধু’ দীপকে নিয়ে অভিযানে পিবিআই, মোটরসাইকেল উদ্ধার

ছবি: সংগৃহীত

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার ‘জুনিয়র বন্ধু’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে নিয়ে অভিযানে নেমেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অভিযানে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) অভিযানে যায় পিবিআই।

পিবিআই জানিয়েছে, বিমান বাহিনীর কর্মকর্মকর্তার মামলাটি তদন্ত করছে নৌ পুলিশ। ঘটনাটি জাতীয় গুরুত্বপূর্ণ হওয়ায় পিবিআই ছায়া তদন্ত করছে এবং নৌ পুলিশকে সহযোগিতা করছে।

ইতোমধ্যে নদীর আনুমানিক ৫০ গজ দূরে মাজার বস্তি এলাকায় একটি মোটরসাইকেল পাওয়া গেছে। মোটরসাইকেলটি ভিকটিমের কিনা তা যাচাই-বাছাই চলছে।

নৌ পুলিশকে সহযোগিতার জন্য পুলিশের অন্যান্য ইউনিটের মতো কাজ করে যাচ্ছে পিবিআই।