...|...|...

রাজধানী

‘ইমরান দৌড় দিবি না’ বলেই যুবককে গুলি করে হত্যা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:১৮
Shares
‘ইমরান দৌড় দিবি না’ বলেই যুবককে গুলি করে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে ইমরান (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. জাকারিয়া (৩৩) নামের আরও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

রবিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ধলপুরের সর্দার গলিতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত ১২টা ৭ মিনিটে ইমরানকে মৃত ঘোষণা করেন। তার মাথায় গুলি লাগে বলে জানা গেছে। আহত জাকারিয়া বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

ইমরান যাত্রাবাড়ীর ধলপুর সর্দার গলির বাসিন্দা খোকন আলীর ছেলে। জাকারিয়ার বাড়ি ৫৪/এ, উত্তর ধলপুরে। তার বাবার নাম সফর আলী।

আহত জাকারিয়া জানিয়েছেন, উত্তর ধলপুরে ৬/৭ জন হেলমেট পরিহিত দুর্বৃত্ত ‘ইমরান, দৌড় দিবি না’ বলে সেখানে এক যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে, সেই গুলিতে সম্ভবত ওই যুবক মারা যান। তাদের একটি গুলি এসে তার পায়ে বিদ্ধ হয়।

তিনি বলেন, দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল নিয়ে যায়।

ইমরানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান। তিনি বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।