...|...|...

আইন ও আদালত

‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি কারাগারে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:০৬
Shares
‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি কারাগারে

ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন দমনের পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে আওয়ামীপন্থী অভিনয়শিল্পীদের ‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতিকে (৪৫) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক এ আদেশ দেন।

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় এদিন জ্যোতিকা জ্যোতিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মুর্শিদুল আলম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ভাটারা থানার সামনে পাকা রাস্তার ওপর এক দফা আন্দোলনের সমর্থনে ছাত্র-জনতা মিছিল করছিলেন। ওই সময় আসামিরা অবৈধ ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিলকারীদের ওপর নির্বিচার গুলি চালান।

এজাহারনামায় আসামিদের পাশাপাশি জ্যোতিকা পাল জ্যোতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার উদ্দেশ্যে বিপুল পরিমাণ অর্থের জোগান দিয়েছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ওই হামলায় মামলার বাদী ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং পরবর্তী সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন।