...|...|...

বিনোদন

"৫০ বছর পর ফিরছে আসল 'শোলে', গব্বরের মৃত্যু এবার ঠাকুরের হাতে!"

"৫০ বছর পর ফিরছে আসল 'শোলে', গব্বরের মৃত্যু এবার ঠাকুরের হাতে!"

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, রাত ১:২৩ | আপডেট: ২২ আগস্ট ২০২৬, দুপুর ২:২৬
Shares
"৫০ বছর পর ফিরছে আসল 'শোলে', গব্বরের মৃত্যু এবার ঠাকুরের হাতে!"

 বলিউড ইতিহাসে সবচেয়ে কালজয়ী সিনেমাগুলোর একটি ‘শোলে’— যা ১৯৭৫ সালে মুক্তির পর ভারতীয় চলচ্চিত্রের ধারা পাল্টে দেয়। কিন্তু সেই সিনেমার সমাপ্তি এবং কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য সেন্সরের চাপের মুখে কেটে বাদ দিতে হয়েছিল। এবার, ৫০ বছর পর, দর্শক দেখতে পাবেন সেই মূল সংস্করণ— আসল সমাপ্তি ও সংলাপসহ সম্পূর্ণ রূপে।

এই নতুন সংস্করণে থাকবে:

সেন্সর বোর্ড কর্তৃক বাদ পড়া দৃশ্য

মূল সমাপ্তি যেখানে ঠাকুর নিজের হাতে গব্বর সিংকে হত্যা করেন

রেস্টোরেশন করা সংলাপ ও সিনেমার ভিজ্যুয়াল

তবে এই সংস্করণ ভারত নয়, আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে। ইতালির বোলোনিয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইল চিনেমা রিত্রোভাটো-তে ২৭ জুন (শুক্রবার) প্রদর্শিত হচ্ছে নতুন করে রিস্টোর করা ‘শোলে’।

ইতিহাসের পেছনের গল্প

১৯৭৫ সালের সেই সময় ভারতে জরুরি অবস্থা চলছিল। সেই সময় সেলিম-জাভেদ জুটির লেখা এই সিনেমাটি সেন্সর বোর্ড ‘অত্যাধিক হিংসাত্মক’ আখ্যা দিয়ে গব্বর সিংয়ের মৃত্যুর দৃশ্যসহ একাধিক গুরুত্বপূর্ণ অংশ বাদ দেয়। আইন নিজের হাতে তুলে নেওয়ার কারণে, ঠাকুর চরিত্রটির মূল প্রতিশোধ দৃশ্য বাতিল করা হয়। পরিবর্তে পর্দায় দেখানো হয় ঠাকুর শুধু গব্বরকে বন্দি করে পুলিশের হাতে তুলে দেন।

এই ক্ষতি পূরণের জন্য রমেশ সিপ্পির পুত্র শাহজাদ সিপ্পি ২০২২ সালে ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে শুরু করেন মূল সংস্করণ উদ্ধারের উদ্যোগ। অবশেষে সেই চেষ্টাই সফল হলো।