...|...|...

শিক্ষা

৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে যোগ দেননি ৪৫ জন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, রাত ১০:৪৫
Shares
৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে যোগ দেননি ৪৫ জন

ছবি: সংগৃহীত

চূড়ান্তভাবে নিয়োগের গেজেট প্রকাশিত হলেও ৪৫তম বিসিএসের শিক্ষা ক্যাডারে যোগ দেননি ৪৫ জন। ফলে এসব পদ শূন্য রেখেই নিয়োগপ্রাপ্তদের যোগদান প্রক্রিয়া শেষ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রভাষক পদে যোগদানপত্র জমা দেওয়া ৩৩৯ জনের যোগদান তাদের যোগদানের তারিখ থেকে গ্রহণ করা হয়েছে। এর আগে ৪৫তম বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে ৩৮৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। সেই হিসাবে নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৪৫ জন নির্ধারিত সময়ে যোগদান করেননি।

বিষয়ভিত্তিক হিসাবে বাংলা বিভাগে ২৫ জন, ইংরেজিতে ২৩ জন, রাষ্ট্রবিজ্ঞানে ১৯ জন, দর্শনে ১৪ জন এবং অর্থনীতিতে ১৭ জন প্রভাষক হিসেবে যোগ দিয়েছেন।

এ ছাড়া প্রাণিবিদ্যায় ১৮ জন, ইতিহাসে ১২ জন, সমাজকল্যাণে ৯ জন, রসায়নে ২৩ জন, মনোবিজ্ঞানে ৫ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ২০ জন, পদার্থবিদ্যায় ১৭ জন, উদ্ভিদবিদ্যায় ১৮ জন, সমাজবিজ্ঞানে ৬ জন এবং গণিতে ১৭ জন যোগদান করেছেন।

অন্যদিকে ভূগোলে ৮ জন, মৃত্তিকাবিজ্ঞানে ২ জন, হিসাববিজ্ঞানে ১৮ জন, মার্কেটিংয়ে ৫ জন, ব্যবস্থাপনায় ১৯ জন, ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ২ জন, কৃষিবিজ্ঞানে ৫ জন, পরিসংখ্যানে ৩ জন, সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনারশিপে ১ জন, প্রাতিষ্ঠানিক খাদ্য ব্যবস্থাপনায় ১ জন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ৩২ জন প্রভাষক পদে যোগ দিয়েছেন।

এর আগে ৪৫তম বিসিএসের মাধ্যমে ৩৮৪ জনকে ১৪টি শর্তে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্তদের ১ নভেম্বরের মধ্যে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) সশরীরে উপস্থিত হয়ে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছিল।

নির্ধারিত সময়ের মধ্যে ৩৩৯ জন যোগদান করায় বাকি ৪৫টি পদ শূন্য রেখেই যোগদান প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।