...|...|...

জাতীয়

৩ মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করা হবে: চিফ হুইপ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:২২
Shares
৩ মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করা হবে: চিফ হুইপ

চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ছবি: সংগৃহীত

অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে কিশোর গ্যাং নির্মূলে দৃষ্টান্ত স্থাপন করা হবে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসি আহমেদ মিষ্টির পদত্যাগের প্রসঙ্গ তুলে চিফ হুইপ বলেন, বিএনপি নিজেদের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে। সন্ত্রাসী মানসিকতার সাথে যুক্ত ব্যক্তিদের শনাক্ত করে দল থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নূরুল ইসলাম মনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে বিএনপি সরকার প্রতিজ্ঞাবদ্ধ। কিশোর গ্যাংয়ের মতো অপরাধপ্রবণতা নির্মূলে আগামী তিন মাসের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং এ ক্ষেত্রে একটি দৃষ্টান্ত তৈরি করা হবে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের পর অশ্লীল ও আপত্তিকর ভাষা ব্যবহারের প্রবণতা বেড়েছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

চিফ হুইপ বলেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ সরকারের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দেশের মানুষের কল্যাণ ও উন্নয়নে কাজ করা হচ্ছে। এসব কর্মসূচির সুফল সাধারণ মানুষ পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।