...|...|...

চাকরি

৩ জেলায় নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন করতে পারবেন ফ্রেশাররাও

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, সকাল ১১:০১
Shares
৩ জেলায় নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন করতে পারবেন ফ্রেশাররাও

ছবি: সংগৃহীত

ব্র্যাক তাদের ব্র্যাক একাডেমিতে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যশোর, নোয়াখালী, সিলেট জেলায় এই নিয়োগ হবে। প্রার্থীকৈ অবশ্যই কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এই পদে ফ্রেশারদেরও আবেদনের সুযোগ রয়েছে। ১২ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: শিক্ষক-ব্র্যাক একাডেমি
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর, ইংরেজি, গণিত বা বিজ্ঞান বিষয়ে হলে অগ্রাধিকার

অন্যান্য যোগ্যতা

বাংলা ও ইংরেজি ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা।

কম্পিউটার ব্যবহারের প্রাথমিক জ্ঞান (এমএস অফিস, ইমেইল, ইন্টারনেট)।

অভিজ্ঞতা: শ্রেণিকক্ষ পরিচালনা এবং শিক্ষার্থীদের পাঠে সক্ষমতা, ফ্রেশাররাও আবেদন করতে পারবেন 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই 

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: বার্ষিক উৎসব বোনাস

কর্মক্ষেত্র: স্কুল

কর্মস্থল: যশোর, নোয়াখালী, সিলেট

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১৯ নভেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।