কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (২১ নভেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটি ঘোষণা করা হয়। একই সাথে নবগঠিত কমিটিগুলোকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
ঘোষিত কমিটি অনুযায়ী, কুষ্টিয়া জেলা ছাত্রদলের সভাপতি হয়েছেন খন্দকার তসলিম উদ্দিন নিশাত এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. জামিরুল ইসলাম জামির। ১১ সদস্যের এই আংশিক কমিটির অন্যরা হলেন—মো. মাসুদুজ্জামান রুবেল (সিনিয়র সহ-সভাপতি), মো. জুয়েল উদ্দিন, মো. মারুফ হোসেন পিয়াস, মো. বজলুর রহমান ও মোক্তাদির রহমান (সহ-সভাপতি), মো. আশরাফুল ইসলাম (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক), মো. সজল ইসলাম ও মো. আসাদুজ্জামান রুম্মন (যুগ্ম সাধারণ সম্পাদক) এবং মো. হৃদয় হাসান (সাংগঠনিক সম্পাদক)।
মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি করা হয়েছে মো. সাজেদুর রহমান (বিপ্লব) এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মো. জারজীস ইউসুফ রমিককে। সাত সদস্যের এই কমিটির অন্যরা হলেন—তৌফিক এলাহী (সিনিয়র সহ-সভাপতি), মো. রিপন হোসেন (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক), মো. লিজন আলী (যুগ্ম সাধারণ সম্পাদক), মো. লিংকন হোসেন (সাংগঠনিক সম্পাদক) এবং মো. মাকছুদুল হক (দফতর সম্পাদক)।
অন্যদিকে, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি হয়েছেন জুয়েল মাহমুদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন কৌশিক আহমেদ রানা। ১৪ সদস্যের এই আংশিক কমিটির অন্যরা হলেন—মো. সাইফুল ইসলাম (সিনিয়র সহ-সভাপতি), মো. সাদ্দাম হোসেন, সাইমুজ্জামান মিশা, মো. জিল্লুর রহমান ও ফয়সাল ইকবাল (সহ-সভাপতি), আমান উল্লাহ আমান (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক), মাহবুবুর রহমান, মাজেদুল আলম মেহেদী ও ওয়ালিদ হাসান (যুগ্ম সাধারণ সম্পাদক), মো. আরাফাত হোসেন (সাংগঠনিক সম্পাদক), শোয়েব তিতাস (সহ-সাংগঠনিক সম্পাদক) এবং মো. রাশিদুল ইসলাম (প্রচার সম্পাদক)।
নবগঠিত তিন জেলা কমিটিকেই আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় সংসদ।


