...|...|...

অন্যান্য

২৪ সেপ্টেম্বর: ইতিহাসের পাতায় আজকের এই দিন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:৩২
Shares
২৪ সেপ্টেম্বর: ইতিহাসের পাতায় আজকের এই দিন

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না। প্রতিদিনের নানা ঘটনা একসময় ইতিহাসের অংশ হয়ে যায়। এর মধ্যে কিছু ঘটনা বিশ্ব ও সমাজের গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। অতীতের এসব ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যু এবং গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে জানা আমাদের ইতিহাস ও বর্তমানকে বুঝতে সহায়তা করে।

আজ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬। ইতিহাসের পাতায় আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম-মৃত্যু এবং দিবসগুলো একনজরে দেখে নেওয়া যাক।

ঘটনাবলি

১৭২৬ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা, মাদ্রাজ ও বোম্বাইয়ে মিউনিসিপ্যাল করপোরেশন ও মেয়র কোর্ট স্থাপনের অনুমতি পায়।

১৭৮৯ সালে যুক্তরাজ্যে ডাক ব্যবস্থার সূচনা হয়। একই বছরে যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়।

১৮০৫ সালে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট বড় ধরনের সামরিক অভিযান বন্ধ করেন।

১৮৪১ সালে ব্রুনেইর সুলতান সারাওয়াক দ্বীপ ব্রিটেনের কাছে ছেড়ে দেন।

১৮৭৫ সালে কলকাতায় আলিপুর চিড়িয়াখানা আনুষ্ঠানিকভাবে চালু হয়।

১৯১৯ সালে বঙ্গোপসাগর থেকে সৃষ্ট প্রবল সামুদ্রিক ঝড়ে ফরিদপুর, ঢাকা ও পূর্ব ময়মনসিংহের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়।

১৯৩২ সালে বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপীয় ক্লাবে আক্রমণের ঘটনা ঘটে। একই দিনে মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকর পুনা চুক্তিতে সম্মত হন।

১৯৩৯ সালে জার্মান বিমানবাহিনী পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ব্যাপক বোমাবর্ষণ শুরু করে।

১৯৪৮ সালে হোন্ডা মোটরস প্রতিষ্ঠিত হয়।

১৯৬০ সালে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) গঠিত হয়।

১৯৬৮ সালে সোয়াজিল্যান্ড জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

১৯৭৩ সালে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় নাইজার।

১৯৭৪ সালে গিনি-বিসাউ পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৮৮ সালে বিশিষ্ট আলেম, সমাজ সংস্কারক ও শোষণবিরোধী নেতা শামসুল হুদা পাঁচবাগী মারা যান।

১৯৯০ সালে সোভিয়েত পার্লামেন্ট বাজার অর্থনীতির পক্ষে অবস্থান নেয়।

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় ভারত।

জন্ম

১৫০১ সালে জন্মগ্রহণ করেন ইতালীয় চিকিৎসক ও গণিতবিদ জিরোলামো কার্দানো।

১৫৩৪ সালে জন্মগ্রহণ করেন শিখ ধর্মের চতুর্থ গুরু গুরু রামদাস।

১৮৬১ সালে জন্মগ্রহণ করেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী ভিকাজী রুস্তম কামা।

১৮৬৯ সালে জন্মগ্রহণ করেন লেখক ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর।

১৮৮৪ সালে জন্মগ্রহণ করেন তুরস্কের জেনারেল ও রাজনীতিবিদ ইসমত ইনোনু।

১৮৯৬ সালে জন্মগ্রহণ করেন মার্কিন কথাসাহিত্যিক এফ স্কট ফিটজেরাল্ড।

১৮৯৮ সালে জন্মগ্রহণ করেন নোবেলজয়ী জীববিজ্ঞানী হাওয়ার্ড ফ্লোরি।

১৯০২ সালে জন্মগ্রহণ করেন ইরানের ধর্মীয় ও রাজনৈতিক নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি।

১৯৪০ সালে জন্মগ্রহণ করেন ভারতীয় সাঁতারু আরতি সাহা।

১৯৫০ সালে জন্মগ্রহণ করেন ভারতের সাবেক টেস্ট ক্রিকেটার মহিন্দর অমরনাথ।

১৯৫৮ সালে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি অভিনেত্রী মহুয়া রায়চৌধুরী।

১৯৫৯ সালে জন্মগ্রহণ করেন বাংলাদেশি সাংবাদিক ও চিত্রগ্রাহক মিশুক মুনীর।

মৃত্যু

১৮৫৯ সালে মারা যান সিপাহি বিদ্রোহের অন্যতম বীর যোদ্ধা নানা সাহেব।

১৮৬০ সালে মারা যান ফরায়েজি আন্দোলনের নেতা দুদু মিয়া।

১৯২৪ সালে মারা যান ব্রিটিশ ধর্মযাজক, শিক্ষাবিদ ও রবীন্দ্রসাহিত্যের অনুবাদক উইলিয়াম পিয়ারসন।

১৯২৫ সালে মারা যান ‘কল্লোল’ পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা গোকুলচন্দ্র নাগ।

১৯৩২ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার আত্মাহুতি দেন।

২০০৪ সালে মারা যান ভারতের পরমাণু বিজ্ঞানী রাজা রামান্না।

২০১০ সালে মারা যান বাঙালি অধ্যাপক, সমালোচক ও প্রাবন্ধিক ক্ষেত্র গুপ্ত।

২০২০ সালে মারা যান ভারতীয় বাঙালি পরমাণু বিজ্ঞানী শেখর বসু।

দিবস

আজ থাইল্যান্ডে মাহিডোল দিবস, পেরুতে সশস্ত্র বাহিনী দিবস এবং ত্রিনিদাদ ও টোবাগোতে প্রজাতন্ত্রী দিবস পালিত হয়। ভারতীয় উপমহাদেশে ২৪ সেপ্টেম্বর মীনা দিবস হিসেবেও পালিত হয়।