...|...|...

খেলা

২০৩০ বিশ্বকাপ ফাইনালের ভেন্যুর নাম প্রকাশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৩৭
Shares
২০৩০ বিশ্বকাপ ফাইনালের ভেন্যুর নাম প্রকাশ

ছবি: সংগৃহীত

২০৩০ সালে অনুষ্ঠিতব্য ফিফা ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ মরক্কোর কাসাব্লাঙ্কায় অনুষ্ঠিত হবে বলে দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্প্যানিশ বার্তা সংস্থা ইএফই-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।

তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখন পর্যন্ত ফাইনাল ম্যাচের ভেন্যু নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। ঐতিহ্যবাহী স্পেনের সঙ্গে মরক্কোর লড়াই চলছে ফাইনালের স্বাগতিক হওয়ার দৌড়ে।

ফাইনাল আয়োজনের জন্য কাসাব্লাঙ্কা থেকে ৬০ কিলোমিটার দূরে বেনসলিমান অঞ্চলকে বেছে নেওয়া হয়েছে। সেখানে ১২ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত হচ্ছে ‘হাসান দ্বিতীয় স্টেডিয়াম’। ১ লাখ ১৫ হাজার ধারণক্ষমতার এই স্টেডিয়ামটি হবে বিশ্বের অন্যতম বৃহৎ।

২০৩০ বিশ্বকাপ ফুটবলে তৈরি হতে যাচ্ছে অনন্য এক ইতিহাস। প্রথমবারের মতো ৩টি মহাদেশের ৬টি দেশে যৌথভাবে বসবে বিশ্বফুটবলের এই আসর।

উদ্বোধনী প্রথম তিনটি ম্যাচ আয়োজিত হবে লাতিন আমেরিকার তিন দেশ—আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে। এরপর টুর্নামেন্টের মূল অংশের খেলাগুলো যৌথভাবে আয়োজন করবে আফ্রিকা ও ইউরোপের তিন দেশ—মরক্কো, পর্তুগাল ও স্পেন।