...|...|...

অর্থনীতি

১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, রাত ৮:৫১
Shares
১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আগামী ১৯ অক্টোবর সারা দেশে সব ধরনের জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বাজুসের সভাপতি এনামুল হক খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারদীয় দুর্গোৎসবের অষ্টমী পূজা উপলক্ষ্যে ১৯ অক্টোবর, সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে। এদিন প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

একই সাথে এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে বাজুস।