...|...|...

সারাদেশ

১৭ হাজার টাকা বেতন প্রত্যাখ্যান, মহাসড়ক অবরোধ শ্রমিকদের

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, সকাল ১১:২৬
Shares
১৭ হাজার টাকা বেতন প্রত্যাখ্যান, মহাসড়ক অবরোধ শ্রমিকদের

ছবি: টাইমস টুডে

ন্যূনতম ১৭ হাজার টাকা বেতন প্রত্যাখ্যান করে আজও ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। 

বুধবার (২৫ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় অবরোধ করে। পরে আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা এসে টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। 

এছাড়া একই দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চৌরাস্তা,জোগড়া বাইপাস ও আনসার রোড এলাকায় অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। এখানেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ার্সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। 

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ১৬ প্লাটুন বিজিবি, ১২ পেট্রোল এসআরবি ও ১৭ প্লাটুন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। 

গাজীপুর শিল্প অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে শ্রমিকরা নাওজোড় এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, আজ ৩৫ টি কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ২০ টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।