...|...|...

আইন ও আদালত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, বিকেল ৪:০২ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৫৮
Shares
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

ছবি: সংগৃহীত

স্বামীর মৃত্যুর ঘটনায় মানবিক বিবেচনায় এবং স্বামীর শেষকৃত্যে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন কারাবন্দি সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি।

বুধবার (১৯ আগস্ট) স্বামীর মৃত্যুর কারণে প্যারোলে মুক্তির আবেদন করেন দীপু মনি। তার পরিবারের পক্ষ থেকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে আবেদনটি করেন আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম।

আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে প্যারোলের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম।

দীপু মনির আইনজীবী জানান, স্বামীর মৃত্যুর বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক কারণে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল। জেলা প্রশাসনের সিদ্ধান্তের পর কারাগার থেকে তাকে মুক্তির প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হবে।

এর আগে, মঙ্গলবার ১৮ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
প্রেক্ষিতে