...|...|...

রাজনীতি

হ্যাক হলো জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, সকাল ৮:৫০
Shares
হ্যাক হলো জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পাশাপাশি ওই অ্যাকাউন্টের মাধ্যমে কোনও ধরনের আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছে দলটি।

শনিবার (২৪ অক্টোবর) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান হোয়াটসঅ্যাপ আইডি হ্যাকড করেছে একটি দুর্বৃত্ত চক্র।

এতে আরও বলা হয়, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সবাইকে কোনও ধরনের লেনদেন করা থেকে বিরত থাকাসহ সার্বিক বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।