হায় রে, অঘ্রান এসে দ্বারে দিল নাড়া,
বনের ছায়ায় আজি সাড়া নাহি পায় সাড়া।
শিউলি-ঝরার বেলা সাঙ্গ হলো যে কবে,
কুয়াশার ম্লান চাদর জড়ায়ে ধরণী নীরব রবে।
বাতাসে উড়িছে শুষ্ক পাতার দল,
নয়নের কোণে নামি আসে যেন অলখ অশ্রুজল।
সোনার ধানের খেতে যে আলোক খেলে যায়,
মোর হিয়া কেন তারি মাঝে শুধু ধূসর আঁধার পায়?
তুমি নাই—সে তো বহু দিবসের কথা,
তবু এ হেমন্তে কেন জাগে পুরাতন ব্যথা?
হিয়ার গভীরে যে গান আছিল গোপনে একদা লীন,
উদাস পবনে বাজিছে সে সুর আজ বড় ছন্দহীন।
নিশীথের চাদ সায়াহ্ন-আকাশে মেঘের আড়ালে হাসে,
তোমার চরণের ধ্বনি যেন চেনা সমীরণে ভাসে।
ঝরিয়া পড়ুক মোর জীবনের যত কিছু ম্লান আশা,
হেমন্ত-রাতের হিমেল কুয়াশায় মিশে যাক ভালোবাসা

ছবি: সংগৃহীত
