জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহরা মাঠে নতুন ধান্দা এনেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ফেসবুকে করা এক পোস্টে এ কথা বলেন তিনি।
পোস্টে শেখ তানভীর বারী হামিম লেখেন, হাসনাত আবদুল্লাহরা মাঠে নতুন ধান্দা এনেছে। আগেরবার মানুষের বন্যার অনুদানের টাকা মেরে দিয়েছিলো আর এবার স্ট্যাটাস দিয়েছে তারা ভিক্ষাবৃত্তি করবে আজ বিকালে।
তিনি লেখেন, গণ অভ্যুত্থান পরবর্তীতে ওদের যাদের পায়ে চোটি স্যান্ডেল ছিলো তাদের পেয়ে থাকে Air Jordan, Adidas. Symphony মোবাইল এর জায়গায় হাতে শোভা পায় iphone pro max, ক্যাম্পাসে চড়তো phoneix বাইসাইকেলে, ৫ আগস্টের পর দেখেছি একেকজন একেক প্যারাডো গাড়িতে। এরপরও ওদের ভিক্ষা লাগবে।

কেও ভিক্ষা কর্মসূচিতে টাকা দিবেন না উল্লেখ করে ছাত্রদলের এই নেতা লেখেন, আপনাদের কয়েক হাজার টাকা তুলে ওরা ওদের ২০২৪ এর ৫ আগস্ট থেকে ২০২৬ এর ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অর্জিত কালো টাকা সাদা দেখানোর ধান্দায় নেমেছে। সুতরাং, সাধু সাবধান।


