...|...|...

স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৬৮২

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৩০ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৩৫
Shares
হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৬৮২

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৮২ জন।

সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক বার্তায় এ তথ্য জানানো হয়। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরে অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২১৩ জন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে।

অধিদফতরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৭৩ জন। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৫০৯ জন।