...|...|...

জাতীয়

হান্নান মাসউদের এমপি পদ বাতিলের রিট খারিজ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, বিকেল ৩:১৪
Shares
হান্নান মাসউদের এমপি পদ বাতিলের রিট খারিজ

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। ছবি: সংগৃহীত

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের পদ বাতিলের দাবিতে করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।

 সোমবার (৯ নভেম্বর) শুনানি শেষে আদালত ‘উত্থাপিত হয়নি’ মর্মে আবেদনটি খারিজের আদেশ দেন।

এর আগে গত ১৯ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন জমা দেওয়া হয়। হাতিয়া এলাকার বাসিন্দা নাজমুল হোসেনের পক্ষে আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিল।

রিট আবেদনের পক্ষে আইনজীবী ইব্রাহিম খলিল সে সময় সাংবাদিকদের জানিয়েছিলেন, নির্বাচনী হলফনামার বিষয়বস্তু সম্পর্কে সম্পূর্ণ অবগত না হয়েই আবদুল হান্নান মাসউদ তাতে স্বাক্ষর করে নির্বাচন কমিশনে জমা দিয়েছিলেন বলে তিনি নিজেই প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন।

রিটকারীর অভিযোগ ছিল, হলফনামার বিষয়বস্তু না জেনে তাতে স্বাক্ষর ও জমা দেওয়ার বিষয়টি জালিয়াতির শামিল। এ অভিযোগের আইনগত প্রতিকার চেয়ে আদালতে আবেদন করা হয়।

রিটে জানতে চাওয়া হয়েছিল, হলফনামা জালিয়াতির অভিযোগের পরিপ্রেক্ষিতে নোয়াখালী-৬ আসনটি কেন শূন্য ঘোষণা করা হবে না। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারির আবেদনও জানানো হয়েছিল।তবে শুনানি শেষে হাইকোর্ট রিটটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দেন।