...|...|...

রাজনীতি

হাতে বাঁশের লাঠি তুলে নিলে পাকিস্তান যাওয়ার সুযোগ দেব না: নয়ন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩২
Shares
হাতে বাঁশের লাঠি তুলে নিলে পাকিস্তান যাওয়ার সুযোগ দেব না: নয়ন

যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। ফাইল ছবি

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেছেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল হাতে বাঁশের লাঠি তুলে নিলে নব্য নেতাদের পাকিস্তানে যাওয়ার সুযোগ দেব না।

নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। 

রবিউল ইসলাম নয়ন আওয়ামী লীগকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, একদা এই পল্টন ময়দানে পুলিশ সারাদিন যুবদল ও বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি করেছিল। গুলি করতে করতে যখন গুলি শেষ হয়ে গিয়েছিল তখন পুলিশকে হাত উঁচু করে যুবদল ও বিএনপির নেতাকর্মীরা ব্যারাকে পাঠিয়ে দিয়েছিল।   

সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারীর ককটেল নিক্ষেপ নিয়ে মন্তব্যের জবাবে রবিউল ইসলাম নয়ন বলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে ককটেলের ভয় দেখাবেন না। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল কামান ফেস করে এসেছে, ঢাকা মহানগর যুবদল চায়না রাইফেল ফেস করে এসেছে, ঢাকা মহানগর যুবদল একে ৪৭ রাইফেলের গুলি ফেস করে এসেছে।     

তিনি আরও বলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল যদি হাতে বাঁশের লাঠি তুলে নেয় তাহলে শেখ হাসিনাকে যেভাবে ভারতে পাঠিয়ে দিয়েছে নব্য নেতাদের পাকিস্তানে যাওয়ার সুযোগ দেব না, পাকিস্তান দূরে, ধাওয়া করে ধরে ফেলব। 

তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের দিকে চোখ তুলে তাকালে চোখ উপড়ে ফেলার হুঁশিয়ারি দেন। তিনি নৈরাজ্য সৃষ্টি না করার, বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেন।