...|...|...

বিশ্ব

হরমুজ বন্ধে ইরাকের ক্ষতি ৬ হাজার কোটি ডলার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, রাত ৯:৪১
Shares
হরমুজ বন্ধে ইরাকের ক্ষতি ৬ হাজার কোটি ডলার

ছবি: সংগৃহীত

ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের জেরে হরমুজ প্রণালী দিয়ে তেল রপ্তানি বন্ধ থাকায় বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে ইরাক। গুরুত্বপূর্ণ এই নৌপথে তেল পরিবহন ব্যাহত হওয়ায় দেশটির প্রায় ৬ হাজার কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন।

ইরাকের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তেল রপ্তানি। বিপুল পরিমাণ তেলের মজুত থাকায় দেশটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করে বিপুল বৈদেশিক মুদ্রা আয় করে আসছে। এই আয় দিয়ে আমদানি ব্যয় মেটানোর পাশাপাশি বাণিজ্য উদ্বৃত্তও ধরে রাখতে সক্ষম হয়েছিল বাগদাদ।

তবে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর পরিস্থিতি বদলে যায়। যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক জাহাজ চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হয়।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে ইরাকের বিপুল পরিমাণ তেল আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হতো। কিন্তু রপ্তানি কার্যক্রম স্থগিত থাকায় দেশটির অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হয়েছে।

ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, শুধু হরমুজ প্রণালী দিয়ে তেল রপ্তানি বন্ধ থাকার কারণেই দেশটির প্রায় ৬০ বিলিয়ন বা ৬ হাজার কোটি ডলার ক্ষতি হয়েছে।

এদিকে ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি রোববার (৮ নভেম্বর) দোহা সময় রাত ৯টায় সম্প্রচার করার কথা জানিয়েছে আল জাজিরা।