হরমুজ প্রণালীর দক্ষিণ দিকের অবরুদ্ধ পথ দিয়ে যাওয়ার সময় সমুদ্রের মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর জাহাজ দুটিতে আগুন ধরে যায়।
ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ (ইসনা) জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালীর দক্ষিণের নিষিদ্ধ এলাকায় চলাচলের সময় দুটি তেলবাহী জাহাজ সমুদ্রের মাইনে আঘাত পায়। এতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে।
আইএসএনএর তথ্য অনুযায়ী, জাহাজ দুটির একটি ছিল সুপারট্যাঙ্কার। এতে ২০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল ছিল। বিস্ফোরণের পর জাহাজটি উপসাগরের দক্ষিণাঞ্চলীয় জলসীমায় ডুবে গেছে।
এদিকে, ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষের সঙ্গে সংঘর্ষ এড়াতে ওই এলাকার জেলেদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আইআরজিসি।


