...|...|...

ঢাকা

সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, বাধা দেওয়ায় পুলিশকে ধাওয়া

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১৯
Shares
সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, বাধা দেওয়ায় পুলিশকে ধাওয়া

ফাইল ছবি

নারায়ণগঞ্জে একদল ডাকাত সড়কে গাছ ফেলে ব্যারিকেড তৈরি করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় পুলিশ বাধা দিতে চাইলে পুলিশকে ধাওয়া দেওয়ার ঘটনা ঘটেছে। পরে শর্টগান থেকে ৪ রাউন্ড গুলি ছুড়লে ডাকাতেরা পালিয়ে যায়। 

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ৩টার দিকে উপজেলার আড়াইহাজার- বিশনন্দী সড়কের জালাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুখলেসুর রহমান জানান, জালাকান্দি এলাকায় একদল ডাকাত সড়কে গাছ ফেলে ব্যারিকেড তৈরি করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

খবর পেয়ে পাশেই টহলরত এসআই হুমায়ুন ও তিনজন কনস্টেবল ঘটনাস্থলে গেলে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশ শর্টগান থেকে ৪ রাউন্ড গুলি ছোড়ে। পরে ডাকাতেরা পালিয়ে যায়।

আড়াইহাজার থানার ওসি মো. সাবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাত দলের সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, এর আগে একই এলাকা থেকে একটি প্রাইভেটকার ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা পর উপজেলার মোল্লারচর এলাকা থেকে প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।