...|...|...

চাকরি

স্নাতক পাসে নিয়োগ দেবে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৫৪
Shares
স্নাতক পাসে নিয়োগ দেবে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস

ছবি: সংগৃহীত

গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশ ও জনগণের স্বাস্থ্যসেবায় নিয়োজিত স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি ডিস্ট্রিক্ট ম্যানেজার (ডিএম) পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেড
পদের নাম: ডিস্ট্রিক্ট ম্যানেজার (ডিএম)
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা। 
অভিজ্ঞতা: ওষুধ কোম্পানিতে বিক্রয় কাজে টিম পরিচালনায় পারদর্শী। 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)  
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।