আবুল খায়ের গ্রুপ অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন এক্সেলেন্স অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২২ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী পুরুষ প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন এক্সেলেন্স অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: বিক্রয় ও সরবরাহসংক্রান্ত তথ্য সংগ্রহে আগ্রহী এবং ইতিবাচক মানসিকতাসম্পন্ন হতে হবে। চটপটে ও উপস্থাপনায় দক্ষতার পাশাপাশি অফিসিয়াল মোবাইল অ্যাপ ব্যবহারের উপযোগী নিজস্ব অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
বয়সসীমা: ২৪ থেকে ৩২ বছর
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
বেতন: ২৪,০০০ থেকে ২৮,০০০ টাকা (আলোচনাসাপেক্ষে)
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২১ সেপ্টেম্বর ২০২৬।


