...|...|...

জাতীয়

স্থগিত হলো ২ জানুয়ারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

স্থগিত হলো ২ জানুয়ারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৪:০৯ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, বিকেল ৪:০১
Shares
স্থগিত হলো ২ জানুয়ারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।  এর মধ্যে ২ জানুয়ারি অনুষ্ঠেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

পরীক্ষা অনুষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জরুরি বৈঠক করেছে কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে না।  পরীক্ষার সম্ভাব্য তারিখ ৯ জানুয়ারি।