...|...|...

জাতীয়

ভিসার আবেদন করতে হলে সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে: ইউএস অ্যাম্বাসি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, রাত ৯:৩৮
Shares
ভিসার আবেদন করতে হলে সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে: ইউএস অ্যাম্বাসি

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য সতর্কবার্তা দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। ভিসা আবেদনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে বলে জানিয়েছে দূতাবাস।

এমনকি এই তথ্য গোপন বা বাদ দেওয়ার কারণে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হতে পারেন বলেও সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকায় মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ সতর্কতা জানানো হয়।

দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত তথ্য প্রদানের বিষয়টি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।

বার্তায় বলা হয়েছে, ভিসা আবেদনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য প্রদান না করলে আবেদন প্রত্যাখ্যাত হতে পারে। একই সঙ্গে এ ধরনের তথ্য না দেওয়ার কারণে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রে আবেদনকারী অযোগ্যও বিবেচিত হতে পারেন।

মার্কিন দূতাবাসের এই সতর্কবার্তার ফলে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের আবেদনপত্রে চাওয়া সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য যথাযথভাবে দেওয়ার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।