...|...|...

বিশ্ব

সৌদির ২ অঞ্চলে জরুরি সতর্কতা জারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৫৭
Shares
সৌদির ২ অঞ্চলে জরুরি সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

সৌদি আরবের দুটি ভিন্ন অঞ্চলে সম্ভাব্য বড় ধরনের বিপদ নিয়ে পর পর তিনবার সংক্ষিপ্ত জরুরি সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। এই হুমকির প্রকৃত ধরন বা উৎস সম্পর্কে আনুষ্ঠানিকভাবে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ইরাক ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘এনআরটি’-র এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্সে’ প্রকাশিত সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী, দেশটির জরুরি অবস্থা সংক্রান্ত জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে সর্বশেষ এই সতর্কতা জারি করা হয় মদিনা প্রদেশের গুরুত্বপূর্ণ ইয়ানবু গভর্নরেটে।

বিবৃতিতে আরও বলা হয়, কিসের ভিত্তিতে বা কী কারণে এই সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতির তৈরি হয়েছিল—সে বিষয়ে বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।