...|...|...

বিশ্ব

সৌদির সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪৫
Shares
সৌদির সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

ছবি: সংগৃহীত

সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোটের একটি রিকন্যাসেন্স বা নজরদারি হেলিকপ্টার দেশটির নিজস্ব ভূখণ্ডে বিধ্বস্ত হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে ঘটা এই দুর্ঘটনায় হেলিকপ্টারটির দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।

রবিবার (১৮ অক্টোবর) সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় নাজরান অঞ্চলে এএইচ-৬ মডেলের নজরদারি হেলিকপ্টারটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়।

জোটের ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনার ফলে এর দুই কর্মকর্তা ক্রু সদস্য শাহাদাতবরণ করেছেন।